চট্টগ্রাম বুলেটিন

আগের মতো একদলীয় নির্বাচন আর হবেনা: ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগের মতো আর একদলীয় নিবার্চন আর হবে না। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য ৷ নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি৷ বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  এসময় তিনি বলেন, জনগণ যেন নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটাই নিশ্চিত করা হবে। জনগণ যাকে পছন্দ করবে তাদেরকে সরকার হিসেবে মেনে নিবে৷ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে৷ আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী কোনো নির্বাচন হবে না৷

পার্বত্য চট্টগ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামসহ প্রশাশনের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি সীতাকুণ্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Tags :

সর্বশেষ