চট্টগ্রাম বুলেটিন

এডভোকেট সরোয়ার লাভলুর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু’র অর্থায়নে সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সীতাকুণ্ড পৌরসভার সামনে শ্রমজীবী, কর্মজীবী মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সরোয়ার হোসাইন লাভলু নিজের সরকারি সম্মানি থেকে এ মানবিক উদ্যোগ নেন।

এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন লায়ন মোহাম্মদ নুর খান, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ, সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও এডমিন মোঃ রায়হান উদ্দিন, গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তাহের, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুদ্দিন, দিশারী রক্তদান শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ইমন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের এডমিন মোঃ জালাল উদ্দিন, ফারুক, মোহাম্মদ ইলিয়াস সানিসহ দিশারী যুব ফাউন্ডেশন ও সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “আমার পেশা আইন, কিন্তু আমার নেশা মানবসেবা। আমি বিশ্বাস করি, আইনজীবী শুধু আদালতে নয়, বরং সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও মানবতার পক্ষে কাজ করতে পারেন। আমার প্রথম সরকারি সম্মানি আমি গরিব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণের জন্য ব্যয় করেছি। এটি আমার জন্য পরম আনন্দের। আমি চাই, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসুক, যেন এই মানবতার শৃঙ্খল আরও দৃঢ় হয়। দিশারী যুব ফাউন্ডেশন ও সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের মতো সংগঠনগুলোকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ।”

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ বলেন, “সরোয়ার হোসাইন লাভলু শুধু একজন দক্ষ আইনজীবী নন, তিনি একজন মানবতার সেবক। তার এই উদ্যোগ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আইন পেশায় সফল হয়েও তিনি যেভাবে মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, তার এই মানবিক উদ্যোগ আমাদের যুব সমাজকে আরও অনুপ্রাণিত করবে।”

 

Tags :

সর্বশেষ