চট্টগ্রাম বুলেটিন

জানুন চট্টগ্রাম নগরীর স্থায়ী ও অস্থায়ী কোরবানি পশুর হাটের তালিকা

আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় কোরবানির পশুর হাট বসানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের চাহিদা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামতের ভিত্তিতে এবার নগরীর বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে চট্টগ্রাম নগরীর অনুমোদিত স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো:

স্থায়ী পশুর হাটসমূহ:
সাগরিকা গরুর বাজার ২. পোস্তারপাড় ছাগলের হাট ৩. বিবির হাট গরুর বাজার

অস্থায়ী পশুর হাটসমূহ: ১. হালিশহরের আনন্দবাজারের মুনিরনগর বাজার ২. কর্ণফুলি নূর নগর হাউজিং সোসাইটি (এক কিলোমিটার বাজার) ৩. ৪০ নম্বর ওয়ার্ডের জসিমের খালি মাঠ

৪. ৪১ নম্বর ওয়ার্ডের আলমগীরের খালি মাঠ ৫. ইপিজেডের স্টিল মিল বাজার সংলগ্ন টিএসপি মাঠ ৬. সিডিএ বালুর মাঠ

হাট পরিচালনার শর্তাবলি: জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পশুর হাটগুলো প্রধান সড়ক হতে ন্যূনতম ১০০ ফুট দূরে সুবিধাজনক স্থানে বসাতে হবে যাতে যানজটের সৃষ্টি না হয়। এছাড়া জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন, পর্যাপ্ত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক নিয়োগ এবং হাসিল আদায়ের ক্ষেত্রে সরকারি নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Tags :

সর্বশেষ