চট্টগ্রাম বুলেটিন

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিরসরাইয়ে ছাত্রদলের অন্যরকম আয়োজন

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছোবহানিয়া নূরানী তালিমুল হিফজুল মাদ্রাসার ছাত্রদের জন্য দুপুরের খাবার, দোয়া ও মিলাদের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ মে) এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আমজাদ হোসেন তারেক, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম এফ রহমান, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নুরখান, সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শিপন আহম্মেদ শুভ, সদস্য সোহেল রানা, মিরসরাই পৌরসভা ছাত্রদল নেতা আমজাদ হোসেন, মেহেদী হাসান, ছাত্রদল নেতা ফিরোজ খান, মো:শাকিল, মো. আরিফ, তৌহিদুল ইসলাম,রিফাত, নাজমুল ইসলাম, মনজু, ফরহাদ হোসেন, রায়হান আলম, রাকিব, সাঈদ, তপু, সিহাব, নোহেল ও পারভেজ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন মামুন, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মো.আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এম মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম সোহাগ, বিএনপি নেতা নুর নবী ও জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত চেয়ে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন- হাফেজ মোহাম্মদ আবদুর রহিম।

Tags :

সর্বশেষ