নেমেছে ছাত্র নেমেছে শিক্ষক নেমেছে আইনজীবী,
নেমেছে বাবা নেমেছে মা নেমেছে ভাই-বোন সবি।
বর্জ কন্ঠে আসছে ভেসে শিল্পীর সেই সংগীত,
বসে নেই কোন অভিনেতা হোকনা সে রঞ্জিত।
ঐ দেখো প্রবাসীরা দিলো রেমিট্যান্স প্রতিরোধ,
বসে গেলো ব্যাংক হয়ে গেলো অর্থনীতির গতিরোধ।
কোথায় তোমরা সাংবাদিক দেখোনি নেমেছে শ্রমিক জনতা,
তোমাদের মাঝে আছে শুধু দালালী নেই কোন সমতা।
মরেছে ভাই মরেছে বোন ঐ শিশু সোনামণি,
দুচোখ বেঁধেছো কালো পর্দায় যেন কোন কিছু দেখোনি।
আসিবে সময় দেখিবে তোমরা সেই দিন খুব কাছে,
ভাঙ্গিবে প্রাসাদ জুলুমের আজ আম জনতা মিশে।
বিজয় সুনিশ্চিত জেনে রাখো আজ,
শীগ্রই আসবে এই বাংলার বুকে বিজয়ী পাখি বাঁজ।
লেখক: সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও রাজনীতিবিদ