চট্টগ্রাম বুলেটিন

ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে সীতাকুণ্ড জামায়াতের বিক্ষোভ

 

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী।

বুূধবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় সীতাকুণ্ড পৌরসদরে এ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে শুরু করে উত্তর বাজার হয়ে কলেজ রোড মোড়ে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাসেদুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার। এসময় তিনি বলেন, আমরা আজীবন ইহুদীবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব যতদিন তারা নিরীহ মুসলিম নর-নারী ও শিশু হত্যা বন্ধ না করে।

তিনি আরও বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করে সকলকে ইসরাইলী পন্য বর্জনের আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন, আজ বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের ভাইদের হত্যা করে তোমাদের শান্তিতে থাকতে দিবনা। আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় চলতে থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও জেলা জামায়াতের আইন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক উপজেলা আমি তাওহিদুল হক চৌধুরী, ছাত্রনেতা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, এড্ আশরাফুর রহামান, উপজেলা অফিস সম্পাদক আবু হাফস মোহাম্মদ নকিব।

শূরা ও কর্মপরিষদ সদস্য জামায়াত নেতা অধ্যক্ষ নুরুল কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, যুব বিভাগের সভাপতি সামছুল হুদা, হাফেজ কামাল উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আমীর হাফেজ আলী আকবর।

 

Tags :

সর্বশেষ