চট্টগ্রাম বুলেটিন

বাড়বকুণ্ড শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে শিক্ষা উপকরণ বিতরণ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড দক্ষিণ থানা শাখা।

সোমবার( ৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার বাঁশবাড়ীয়া ইসলামীয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় শিবির নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সীতাকুণ্ড দক্ষিণ থানা শাখার সভাপতি আশরাফ উদ্দীন সভাপতিত্বে ও শাখা দাওয়া সম্পাদক নাহিদুল ইসলাম আরমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি, মো:শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্কুল সম্পাদক আবদুল মান্নান, মো: নাজমুল, শাহরিন, আদর্শ শহর শাখা শিবিরের সভাপতি মো: সাকিব সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার গুরুত্ব ও দুনিয়াবি শিক্ষা অর্জনের পাশাপাশি কুরআন ও হাদীসের শিক্ষা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন শিবির নেতৃবৃন্দ। এসময় শিক্ষার্থীদের পরীক্ষায় কাঙ্খিত ফলাফল নিশ্চিত করার জন্য যাবতীয় পরামর্শ দেন তারা। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

Tags :

সর্বশেষ