চট্টগ্রামে সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন জামায়াতের আমীর মাহমুদুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

এতেবিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ। আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মু.তাহের উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু হাফস মুহাম্মদ নকিব।
এতে উপজেলা জামায়াতের আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি নুরুল কবির, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মিসবাহুল আলম রাসেল, শিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট হোসেন মু.আশরাফ, শিবিরের সাবেক জেলা সভাপতি নূর মোহাম্মদসহ স্থানীয় জামায়াত-শিবির ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার কারণে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিবার আত্মীয়-স্বজন এলাকাবাসির সাথে ঈদ আনন্দ করতে পারেনি ১৭ টা বছর। জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ মহান সুযোগ তৈরি করে দিয়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, এই দেশে কোন ফ্যাসিস্ট চাঁদাবাজ, ক্ষমতা দখলকারীর জায়গা আর হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কুরআনের শাসন কায়েম করতে হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের পরে জামায়াত নেতারা শহীদ আব্দুল্লাহ আল রাসেল বাবু, শহীদ সাফায়েত উল্লাহ, জামায়াত নেতা বারৈয়াঢালা ইউনিয়নের ইঞ্জিনিয়ার মরহুম আনোয়ার হোসেনের কবর জিয়ারত করেন ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।