চট্টগ্রাম বুলেটিন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু চমেক হাসপাতালে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির (৪৫) মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াকুব আলী বাবুল। তিনি প্রবাসী নেছার আহমেদ বাবুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এর আগে তাকে পেট ব্যথার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে কারা কতৃপক্ষ।

শুক্রবার (২১ মার্চ) বিকালে ওই কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল। তবে তার মৃত্যু হয় বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে।

জেলার মাসুদ হাডান জুয়েল বলেন, গত রবিবার (১৬ মার্চ) বাবুলের পেটে ব্যথা দেখা দিলে তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, আসসমি বাবুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০০৩ সালের ২ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে প্রবাসী তোতার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তোতার স্ত্রী বাদী হয়ে বাবুলসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।২০২১ সালের ৮ মার্চ ওই মামলায় নয় জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত। ২০২৪ সালের ২১ অক্টোবর বাবুলকে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় গ্রেপ্তার করে র‍্যাব।

 

Tags :

সর্বশেষ