চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড পৌর শিবিরের প্রোডাক্টিভ রমাদান সেমিনার সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড পৌরসভা শাখার উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ( ৮ মার্চ) দুপুর ২ টায় সীতাকুণ্ড আলিয়া মাদরাসার হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। পৌরসভা শাখা শিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ও শাখা সভাপতি এহসানুল হক জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জেলা শাখা শিবিরেরে প্রশিক্ষন সম্পাদক (এইচআরডি) হাফেজ রায়হান উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নানসহ শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান, শহর আদর্শ থানা শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল তানভীর, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখার সভাপতি শাহদাত হোসেন শাকিল সহ শিবিরেরে কর্মী-সমর্থকরা।

সেমিনারে বক্তারা রমজানের ফজিলত ও মাসজুড়ে মোমিন মুসলামনদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ইসলামি ছাত্রশিবির তরুণ-মেধাবি শিক্ষার্থীদের সৎচরিত্র গঠন, নৈতিক ও ইসলামি শিক্ষার মাধ্যামে একটি সুন্দর জাতি ও রাষ্ট্রগঠনের কাজ করছে বলে জানান তারা। আলোচনা শেষে শিবিরের কর্মীদের মাঝে ইসলামি সাহিত্য বিতরণ করা হয়।

Tags :

সর্বশেষ