চট্টগ্রাম বুলেটিন

৫ আগস্টের আগে ছাত্রলীগ-যুবলীগের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিলাম: ডা. আশরাফুল কবির ভূঁইয়া

৫ আগস্টের আগে ছাত্রলীগ, যুবলীগের চাঁদাবাজিতে রীতিমতো অতিষ্ঠ ছিলাম। চিকিৎসা সেবা ব্যাহত হতো। হরহামেশাই তারা ফোন দিতো। বেশিরভাগ ফোন আমার কাছে আসতো। যখন তখন চাঁদা নিতো তারা। বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর আলহামদুলিল্লাহ এরকম কোন ফোন আসেনি। এবারই ফ্যাসিবাদমুক্ত প্রথম নববর্ষ পালন করছি আমরা।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, নগরের ডেলটা হেলথ কেয়ার চিটাগংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশরাফুল কবির ভূঁইয়া।

এসময় তিনি আরও বলেন, আমাদের সেবার মান আরও বাড়াতে হবে। সেবার দিকে আমাদের সেরা হতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা সবচেয়ে জরুরী। আমি সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক এই এই প্রত্যাশা করছি। সবাইকে বলব সেবা, সেবা, সেবা। পুরোনো দিনের অভিযোগ, অনুযোগগুলোকে বিশ্লেষণ করে আমাদের বাড়াতে হবে। কোথাও কোনো সমস্যা থাকলে সেটি তাৎক্ষণিক সমাধান করতে হবে। যেকোনো পরিস্থিতিতে রোগী ও তার স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটি তাদের অধিকার। এ সময় নতুন বছরে মান সেবার মান বৃদ্ধি করতে সকলে সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন।

জানা যায়, সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বেলা এগারোটায় ডেলটা হেলথ কেয়ার চিটাগংয়ের তৃতীয় তলায় ডেলটা হেলথ কেয়ার চিটাগংয়ে কর্মরত সকলে মিলিত হন। এসময় একে অপরকে বাংলা ১৪৩২ নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নগরবাসীকেও আলাদা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তারা। তারা জানান, নতুন বছর পুরোনো সব গ্লানি, দু:খ ঘুছে দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক সেই প্রত্যাশাই করি।

এসময় ডেলটা হেলথ কেয়ার চিটাগংয়ের কর্মকর্তা, কর্মচারীরা নতুন বছরে রোগীদের সেবায় আরও বদ্ধপরিকর থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডেলটা হেলথ কেয়ার চিটাগং চট্টগ্রাম নগরের অন্যতম বেসরকারি চিকিৎসা কেন্দ্র।

নতুন বছরে সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতিকে ইতিবাচক হিসেবে দেখছেন রোগী ও স্বজনরা। প্রতিষ্ঠানটিতে আগত কয়েকজন রোগীর স্বজন জানান, এমন ভিন্ন আঙ্গিকে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন তারা আর দেখেননি। এসময় তারা এটির ব্যাাপক প্রশংসা করেন। এদিন প্রতিষ্ঠানটিকে নতুন বছরকে বরণ উপলক্ষে সাজানো হয় নতুন রঙে।

এতে অংশ নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালকসহ নানা স্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে সকাল থেকেই ডেল্টা হেলথ কেয়ার চিটাগংকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে নতুন বছরের নানারকম ব্যানার, পেষ্টুন, প্ল্যাকার্ড টাঙানো হয়। সেবাপ্রার্থীদের জানানো হয় বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা।
এ অনুষ্ঠানে চিকিৎসক, নার্সসহ কর্মরত অন্যান্যরা একে অপরকে বাংলা ১৪৩২ নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নগরবাসীকেও আলাদা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তারা। তারা জানান, নতুন বছর পুরোনো সব গ্লানি, দু:খ ঘুছে দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক সেই প্রত্যাশাই করি।

বর্ষবরণ প্রধান অতিথি ছিলেন, ডেলটা হেলথ কেয়ার চিটাগংয়ের চেয়ারম্যান, প্রফেসর ডা. মোঃ আব্দুল আলীম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ম্যানেজিং ডিরেক্টর ডা. আশরাফুল কবির ভূঁইয়া, পরিচালক (ফার্মেসী ও ক্যান্টিন) ডা. কিউ এম অহিদুল আলম,

এতে আরও বক্তব্য রাখেন ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং এর পরিচালক (প্রশাসন) ডা. এস এম ইফতেখারুল ইসলাম, পরিচালক (মেইনটেইনন্যান্স) ডা. আবুল কালাম, পরিচালক (ল্যাব) ডা. তপন পোদ্দার, শেয়ার হোল্ডার ডা. মনজুরুল কাদের চৌধুরী। এতে সঞ্চালনায় ছিলেন ডেলটা হেলথ কেয়ার চিটাগংয়ের মেডিকেল ডিরেক্টর ডা. কাজী শামীম আল মামুন।

ডেল্ট হেলথ কেয়ার চিটাগাংয়ের চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল আলীম বলেন, নতুন বছর মানেই শুরু করা। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের সময়গুলি ভালোভাবে কাটাতে পারি, পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারি সেই প্রত্যাশা করি। আমরা যেহেতু সেবা খাতে কাজ করি, আমাদেরকে মাথায় রাখতে হবে সঠিক, কাঙ্খিত সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কাজেই নতুন বছরে আমাদের সেবার মানকে আরো বাড়তে হবে, আরো সমৃদ্ধ করতে হবে। এই চিন্তা-চেতনা যেন সব সময় আমাদের মধ্যে বিরাজ করে। তিনি আরো চিকিৎসা খাতে আমরা যারা কাজ করি, তারা কোন ভুল করলে, দোষ করলে সেটির নেতিবাচক প্রভাব ফেলে। এবং মানুষকে ঠিকই সবচেয়ে বেশি গ্রহণ করে সমালোচনা করে। কিন্তু আমরা ভালো কিছু করলে সেটির সুনাম তেমনভাবে পাইনা। সুতরাং, আমরা সেবার মান বাড়াতে হবে, সেবা দিয়েই ছড়িয়ে দিতে হবে মুগ্ধতা, মমতা।

 

Tags :

সর্বশেষ