চট্টগ্রাম বুলেটিন

জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছে বিএনপি: চসিক মেয়র প্রার্থী হেলালী।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে হবে। অথচ জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা করেছে বিএনপি সরকার।

শুক্রবার (১৫ মে) রাত ৯ টায় হালিশহর থানা জামায়াতের কার্যালয়ে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে নির্বাচনী প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই দায়িত্বশীল সমাবেশে শামসুজ্জামান হেলালী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করছেন বর্তমান সরকার। তাই অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজের দিকে এগিয়ে যেতে বর্তমান সরকারের কাছে আহবান জানান।

ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম সাইফুদ্দীন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান।

আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এটিএম মাকসুদুল মাওলা, এবিএম সুলাইমান, মোহাম্মদ বেলাল হোসেন, আহমদ শফি প্রমূখ।

Tags :

সর্বশেষ