চট্টগ্রাম বুলেটিন

দুই যাত্রীর ব্যাগে আমদানি নিষিদ্ধ ক্রিম ও প্লাটিনাম সিগারেট, বিমানবন্দরে জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোর ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় তাদেরকে তল্লাশী করা হলে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই টীম৷ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল৷
তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত ফ্লাইট BS-350 এর দুইজন যাত্রীকে  ইমিগ্রেশন শেষে তল্লাশী করা হয়৷ এসময় তাদের কাছ থেকে ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টুন এবংআমদানি নিষিদ্ধ ৯২০ পিছ পাকিস্তানি ডিউ ক্রীম পাওয়া যায়। যার মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। আটক যাত্রী নূর নবী ও মো. মিজানুর রহমানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
Tags :

সর্বশেষ