চট্টগ্রাম বুলেটিন

বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ফাঁদ পেতেছে পতিত স্বৈরাচার: জামায়াত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ইসকন যতই উস্কানিমূলক কর্মকান্ড করুক না কেন আমাদেরকে উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে স্বৈরাচারের দোসরা। আমরা সেই ফাঁদে পা দিবনা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। এই যে ইসকন নামক উগ্র জঙ্গীবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে আমীরে জামায়াতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করবো, আমরা সংযত থাকবো।

কেন্দ্রীয় এ নেতা বলেন, ইসলামি আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দিতে চায় না। ধৈর্যের সঙ্গে এ দেশে আমরা আল্লাহর দ্বীনের সৌন্দর্য রক্ষা করবো আমাদের রক্ত যাবে, জেল জুলুম রিমান্ড শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করবো।

তিনি নেতা-কর্মীদের উদ্দশ্যে বলেন, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তাকদিরের ওপর বিশ্বাস করি। কিন্তু ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অপশক্তি উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দেই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাবো। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।

একসময় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমীর নজরুল ইসলাম,চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক,অ্যাসিস্ট্যান্ট সেক্টরের মোঃ জাকারিয়া, ডক্টর হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান,লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ