চট্টগ্রাম বুলেটিন

আকবরশাহ বিশ্ব কলোনিতে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

নগরের আকবরশাহ থানা এলাকার বিশ্ব কলোনীতে অটোরিকশার ধাক্কায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বিশ্ব কলোনী সড়কে সিডিএ এক নম্বর প্রভাতী স্কুলের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বেপরোয়া অটোরিকশা ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, শহরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণেই এমন দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত এসব অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags :

সর্বশেষ