চট্টগ্রাম বুলেটিন

আগারবাড়ি সড়কের দখলদারদের বিরুদ্ধে ডিসি ও পুলিশ সুপারের কাছে নালিশ

সংবাদ সম্মেলনের পর এবার ভাটিয়ারীর মাদাম বিবিরহাটের আগার বাড়ির সড়কের জায়গা অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে নালিশ দিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা৷

২০ অক্টোবর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন ও স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুুর কাছে লিখিত অভিযোগ তুলে দেন৷ এসময় দুই কর্মকর্তাই বিষয়টি সুরাহা করার আশ্বাস দেন।

জনা দেওয়া অভিযোগে বলা হয়েছে, জাহানাবাদ মৌজার বি.এস. ৩৬৭৫ ও ৩৬৭৬ দাগভুক্ত ১ নম্বর খাস খতিয়ানের সরকারি খাই (খাল প্রকৃতির) ও চলাচলের রাস্তা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করার আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন যাবৎ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বেশকিছু সড়কের বড় একটি জায়গা দখল করে অবৈধভাবে ভোগ দখল করছেন। তাদের দখলের কারণে আগার বাড়ি সদকের সংস্কার কাজ করা যাচ্ছে না। সরকারিভাবে সঠিকটির সংস্কার কাজের অর্থ বরাদ্দ হলেও দখলদাররা দখল না ছাড়াই সংস্কার করা যাচ্ছে না৷ এতে ভোগান্তিতে পড়ছেন আগার বাড়িসহ আশেপাশের শতাধিক পরিবারের বাসিন্দারা৷

আবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৯ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড এই সরকারি রাস্তা পরিমাপের নির্দেশ দেন এবং ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি সরকারি সার্ভেয়ার সরেজমিনে পরিমাপ সম্পন্ন করেন। পরিমাপকালে দেখা যায়, কিছু ব্যক্তি সরকারি সিটভুক্ত রাস্তার বড় একটি অংশ দখল করে রেখেছেন।

জেলা প্রশাসক মহোদয়ের স্মারক অনুযায়ী পরবর্তীতে উচ্ছেদের নির্দেশ দিলেও দখলদাররা স্থায়ীভাবে জায়গা ছাড়েননি। পরবর্তীতে চলতি বছরের ১১ সেপ্টেম্বর আমরা স্থানীয়রা এলাকাবাসীর পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করি। সেই আবেদনের পর সীতাকুণ্ডের এসিল্যান্ড প্রশাসনিক টিমসহ ঘটনাস্থলে গিয়ে পরিমাপ ও দাগ চিহ্নিতকরণ করেন৷ এতে তিনি দখলদারদের মৌখিকভাবে দখল ছাড়ার নির্দেশ দেন।

চলতি বছরের মার্চ মাসে সরকার এই রাস্তার উন্নয়ন ও সংস্কারের জন্য বাজেট অনুমোদন করে। তখন এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। এসময় অনেকেই স্বেচ্ছায় দখলকৃত রাস্তার অংশ ফেরত দিলেও তিনজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে সরকারি রাস্তার জায়গার দখল আঁকড়ে রাখেন৷ এরা হলেন, বিবি রহিমা, স্বামী: মোঃ লোকমান, মোঃ মোস্তাকিম, পিতা, মরহুম ফজল আহম্মদ, মোঃ মুসলিম, পিতা- মরহুম ফজল আহম্মদ।

এই তিন দখলদার প্রশাসনের নির্দেশ অমান্য করে এখনো জনগুরুত্বপূর্ণ সরকারি রাস্তা দখল ধরে রেখে উচ্ছেদ ও সংস্কার কার্যক্রম ব্যাহত করছেন। আমরা এলাকার স্বার্থে রাস্তার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এই আবেদনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, ভাটিয়ারীর সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, মাহাবুব আলম, জামায়াত নেতা মু. কুতুবউদ্দিন শিবলী, সাবেক মেম্বার খোরশেদ আলম, জমির উদ্দীন, শেখ সাহাব উদ্দীন।

Tags :

সর্বশেষ