ঢাকাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। সংলাপ দুটি সেশনে অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অংশ নেবে—গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
বিকেল সেশনে, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মতবিনিময় করবে—বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা ৫৩টি।
এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
এ ছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
নতুন তিন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদীর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তের পর্যায়ে রয়েছে। কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর এরা আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ পাবে।