চট্টগ্রাম বুলেটিন

কক্সবাজারের হত্যা মামলায় চট্টগ্রাম থেকে স্বামী-স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার

কক্সবাজারের নূরুল আমিন হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাটহাজারী থানার অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জয়নাল আবেদীন (৪৫), তার ছেলে মো. রায়হান (২২) ও স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা সবাই ঈদগাঁও থানার বাহারছড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, পূর্ব বিরোধের জেরে গত ২২ জানুয়ারি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে নূরুল আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ঈদগাঁও থানা-এ হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

সর্বশেষ