চট্টগ্রামে দুস্থ ও রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়। কর্মসূচিতে দিকনির্দেশনা দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম।
স্থানীয়ভাবে কাজেম আলী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তৌহিদ হোসাইনের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার গরিব, অসহায় ও রিকশাচালকদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।