চট্টগ্রামের লালদিঘি মাঠে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা শনিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে। এতে দলমদ নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে চট্টগ্রামের ছাত্র ঐক্য তথা ছাত্র সমাজ।
জানা যায়, দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাযা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সেখানে তাকে বহনকারী ফ্রিজার গাড়িটি পৌঁছেছে। এতে লাখ লাখ মানুষ অংশ নিতে দলে দলে জমায়েত হচ্ছেন। জামায়াতে ইসলামী আমীর শফিকুর রহমান লন্ডন থেকে ফিরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে নেওয়া হয়। অপরদিকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার জন্য কবর খোঁড়া হয়েছে। সেখানে তাকে শায়িত করা হবে।