চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলামের কাছে নির্বাচনী আচরণ বিধি মেনে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি আবু তাহের, সাবেক উপজেলা আমীর তাওহীদুল হক চৌধুরী, এডভোকেট হোসাইন মুহাম্মদ আশরাফ৷

তিনি বলেন, আমি আধুনিক, সমৃদ্ধ সীতাকুণ্ড গড়তে চাই। আদর্শিক শিল্প এলাকা হিসেবে গড়ার পাশাপাশি সীতাকুণ্ডকে বেকারমুক্ত, মাদকমুক্ত ও দারিদ্র্যতামুক্ত শতভাগ শিক্ষিত উপজেলা হিসেবে গড়তে চাই।

Tags :

সর্বশেষ