বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন।
এদিন সকালে কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ৬ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে শুরু হয় এ আয়োজন। এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলো। সম্মেলনে বক্তব্য রাখেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, ওসমান হাদির ভাই ওমর বিন হাদিসহ শিবির নেতারা।