চট্টগ্রাম বুলেটিন

পুলিশের গুলিতে পা হারিয়েছি, জুলাই যোদ্ধা আমি, তবুও ব্যক্তি আক্রোশে মিথ্যা মামলায় আমাকে কারাগারে রাখা হচ্ছে

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ বলেছেন, আমি পুলিশের গুলিতে পা হারানো ছাত্রদল নেতা। জুলাই আন্দোলনে মাঠে ছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই স্বৈরাচার সরকারকে বিদায় করেছি ছাত্রজনতার সাথে থেকে। আজ আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়। অথচ আমি জেলের অন্ধকারে। আমাকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোয় হচ্ছে। এই যদি হয় দেশে আইনের শাসন। তাহলে মানুষ বিচার পাবে কিভাবে।

সম্প্রতি কারাগার থেকে আদালতে তোলা হলে প্রিজনভ্যানের দরজায় দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাকে সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশের কারণে কারাগারে রাখা হয়েছে। দলের জন্য শ্রম-ঘাম, ত্যাগ সবই ছিল আমার। অথচ আমার পাশে এখন কেউ নেই। কিছু মানুষের ব্যক্তি আক্রোশের শিকার আমি। কোন অন্যায় করিনি। ইনশাল্লাহ দ্রুত নিশর্তে মুক্ত হবো, আল্লাহর রহমতে।

এসময় তার মুক্তির দাবিতে নেতকর্মীরা স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফকে ২০২১ সালের ১৬ জুন বায়োজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান তুলে নিয়ে যান। পরে বায়েজিদ লিংক রোড়ে তাকে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়। ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি থাকার পর তার একটি পা কেটে ফেলা হয়। পরে সেই অবস্থায় অত্যন্ত অমানবিকভাবে পুলিশ তাকে কারাগারে পাঠায়। এ ঘটনায় তিনি কামরুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পরিবারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে মামলায় করায় প্রতিশোধ হিসেবে তাকে বারবার কারাগারে যেতে হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার তাকে ও তার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়েছে। ২০২১ সালে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অর্থায়নে সাইফুৃলের শরীরে কৃত্রিম পা স্থাপন করা হয়।

Tags :

সর্বশেষ