চট্টগ্রাম বুলেটিন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’ এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে অপার সম্ভাবনা রয়েছে’। রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, যার সমাধানে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) থেকে সাহায্য চাওয়া হবে।’

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনেই এসব চুক্তি সম্পন্ন হয়।

 

Tags :

সর্বশেষ