চট্টগ্রাম বুলেটিন

বিজয় দিবসে বাড়বকুণ্ড শিবিরের সাইকেল র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাড়বকুণ্ড সাংগঠনিক থানা শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাড়বকুণ্ড বাজারে র‍্যালিটি বের করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি বাড়বকুণ্ডের বিভিন্ন গ্রাম, অলি-গলি, পথ প্রদক্ষিণ করে। এসময় শিবির নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে সাইকেল চালিয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়ান।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা উত্তর শিবিরের বিজ্ঞান ও স্কুল কার্যক্রম সম্পাদক ইমতিয়াজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড শহর সাথী শাখার সভাপতি সাকিব সিকদার। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড সাংগঠনিক থানা শাখার সভাপতি আশরাফ উদ্দীন। সঞ্চালনায় ছিলেন বাড়বকুন্ড শিবির সেক্রেটারি বেলাল হোসেন ও অন্যান্য দায়িত্বশীলরা।

Tags :

সর্বশেষ