চট্টগ্রাম বুলেটিন

মনোনয়নপত্র নিলেন অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাইল গণি, যুব ও ক্রীড়া বিভাগের উত্তর জেলা দায়িত্বশীল আলমগীর মোহাম্মদ ইউনূস, জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,“আজ আমার নির্বাচনী আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।”
এ সময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Tags :

সর্বশেষ