বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত ১৫ দিনের কর্মসূচী পালন শুরু করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল।
শুক্রবার (২০ জুন) দুপুরে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল৷
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ১৫ দিনের বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে।শুক্রবার মিরসরাই উপজেলা ছাত্রদলের এই কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান। এতে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নূর উদ্দিন রাজু, সাখাওয়াত হোসেন, মোঃ পারভেজ, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহেম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফিরুজের রহমান শাকিল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহ রিয়াজ উদ্দিনসহ উপজেলার ১৬ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, গাছ পরিবেশের জন্য সবচেয়ে বেশি উপকারী। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। কোথাও গাছ ধ্বংস করতে দেওয়া হবে না। সামাজিক বনায়ন রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যদি প্রয়োজনের তাগিদে অনুমতি সাপেক্ষে গাছ কাটেনও তাহলে ১টির বদলে ১০ টি গাছ লাগাবেন৷ এটি করতে হবে নিজের, ভবিষ্যত প্রজন্মের জন্য।