চট্টগ্রাম বুলেটিন

রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন চিটাগংয়ের পাবলিক স্পিকিং কর্মশালা সম্পন্ন

সবার সামনে কথা বলার জড়তা কাটিয়ে যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে রোটারেক্ট ক্লাব অব মেট্টোপলিটন চিটাগাং এর উদ্যোগে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শুক্রবার (৯ মে) চট্টেশ্বরী মোড়ে গ্লোবাল এডুকেশন এক্সপার্ট’ এর মিলানয়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় পাবলিক স্পিকিং বিষয়ে কী-নোট স্পিকার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন হুইজ কমিউনিকেশন্সের ডিরেক্টর (এডমিন), সাবেক বির্তাকিক কাজী আরাফাত। এতে কর্পোরেট সেক্টরে রোটারেক্টিং এর প্রভাব নিয়ে সেশন নেন রোটারেক্ট ও রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ওয়াহিদুজ্জামান চৌধুরী। এ কর্মশালা পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং এর প্রেসিডেন্ট মুজিবুল হক।
এতে আরো বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং এর প্রেসিডেন্ট রোটারিয়ান এম. নাসিরুদ্দিন মজুমদার, রোটারেক্ট কমিটি চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোহাম্মদ ফাহিম, দৃষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ বকুল।
কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা জানান ‘সবার সামনে কথা বলার মধ্যে কিছুটা ভয় কাজ করে। কি বলতে গিয়ে কি বলে ফেলি। সবার সামনে কথা বলা নিয়ে মনের মধ্যে যে ভীতি কাজ করে তা কিছুটা কমেছে। এছাড়া বক্তব্য দিতে গিয়ে স্পিকার ধরা, আই কন্ট্রাক থেকে সবলীল কথা বলার কৌশল শিখেছি। আশা করছি আজকের এই কর্মশালায় জানতে পারা বিষয়গুলো পরবর্তী ভাল করতে সাহায্য করবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
উল্লেখ্য, রোটার‍্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত এবং রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী হিসেবে কাজ করছে। ২০১৮ সালের ১৩ মার্চ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটার‍্যাক্ট আন্দোলন পার করেছে গৌরবময় ৫০ বছর। ১৮ থেকে ৩০ বছরের তরুন-তরুনীরা এই সংগঠন এর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটা সাধারনত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত হয়।
রোটার‍্যাক্ট আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে, নিজ ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা।
Tags :

সর্বশেষ