সীতাকুণ্ডে ৩০০ বছরের পুরোনো ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা চলছে মঙ্গলবার থেকে। মেলায় সারাদেশ থেকে সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা তীর্থ করতে এসেছেন। মূলত শঙ্কর মঠ থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত এ তীর্থ করে থাকে দর্শনার্থীরা। পথে পথে শতাধিক মঠ, মন্দির। আছে প্রাচীন, সম্ভুনাথ বাড়ি, মহাস্তান বাড়ি, সীতার কুণ্ড, সীতার মন্দির, হমুমানজি মন্দির, বীরপাক্ষ, ব্যসকুণ্ড পুকুর, জোড়া সিংহসহ অনেক মন্দির। কঠিন পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। আর কথা চিন্তা করে পৌরসভা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল তীর্থ যাত্রীদের মধ্যে পানি বিতরণ করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নেতৃবৃন্দ এ কর্মসূচী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনন্দ ভট্টাচার্য সাগর, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজ, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম বাবলু, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন ও ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ।