চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে চন্দ্রনাথ চূড়ায় ২ তীর্থ যাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার তৃত্বীয় দিন বুধবার চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় দুই তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিব চতুর্দশীর তৃতীয় দিনে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ তীর্থ যাত্রী। তারা মধ্যবয়সী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় সুত্র জানিয়েছে, বুধবার বেলা ২টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে উঠার পর তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরিবারে কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, চন্দ্রনাথ পাহাড় ১২০০ ফুট উচ্চতার। আঁকাবাঁকা, খাঁড়া এ পাহাড় পাড়ি দেওয়া অত্যন্ত কষ্টের। প্রতিবছর মেলায় বয়স্ক অনেকেই পাহাড় বাইতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। অনেকের রক্তচাপ কমে গিয়ে রোগাক্রান্ত থাকার ফলে মৃত্যু ঘটে।

Tags :

সর্বশেষ