চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড যুব সংগঠন ও উদ্যোক্তা ঐক্য ফোরামের আহবায়ক কমিটি গঠন

সীতাকুণ্ড যুব সংগঠন ও উদ্যোক্তা ঐক্য ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট সরোয়ার হোসাইন লাভলুকে আহবায়ক ও অনির্বাণ যুব ফাউন্ডেশনের সভাপতি নাজিমুজ্জামান রাশেদকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে উপজেলার সক্রিয় ৩০ টি সংগঠনের ৪১ জন সংগঠক ও উদ্যোক্তা অংশ নেন।

সমাজসেবা, মানবিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পাড়া, মহল্লায় যুবকদের উদ্যোগে গঠিত রেজিস্ট্রেশনকৃত ও রেজিষ্ট্রেশন প্রক্রিয়াধীন সামাজিক সংগঠনগুলোর মধ্যে সুসম্পর্ক, ভ্রাতৃত্ব, বন্ধন বৃদ্ধি, বিভিন্ন সরকারি কর্মশালা ও অনুদান বিষয়ক বৈষম্য দূরীকরণে ঐক্যমত গড়ে তুলতে এ কমিটি গঠন করা হয়৷

কমিটিতে সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন (রেজি নং-৫৩/২০১৯) এর সভাপতি এম কে মনির, আলোকিত যুব সংঘের চেয়ারম্যান সাইফুল ইসলাম রুবেল, মুরাদপুর ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

আহবায়ক কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ইকবাল, গরিবের বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু তাহের, সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি নূর খান, আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন মোঃ আকতার হুসাইন এলিটকে।

এসময় আরও উপস্থিত ছিলেন, শেখ নগর যুব ফাউন্ডেশনের সভাপতি ওয়াহেদুজ্জামান, স্বপ্নীল যুব কল্যাণ সংঘের সভাপতি আব্দুর রহিম, সীতাকুণ্ড যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সূর্য তরুণ যুব সংঘের সভাপতি নওশীন আল মাহমুদ, আলোর দিশারি যুব সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, এফ কমার্সের তাহেরা, এমএফজেএফ এর সভাপতি কাওসার আহমেদ সরোয়ারী, সেক্রেটারি তাইসরুদ্দিন, রেড ক্রিসেন্টের তানভীর মাহমুদ, শিবপুর যুব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম চৌধুরী, বারৈয়ারঢালা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শওকত আলী, আলো- সমাজ কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম সাদেক, লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের সভাপতি আল হাসনাত মিনহাজ, লিও ক্লাব অব চিটাগাং লিবার্টির সহ-সভাপতি ফরহাদ হোসেন রিফাত।

এছাড়াও সংগঠনের সংবিধান প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে আছেন, এডভোকেট সারোয়ার হোসাইন লাবলু, নাজিমুজ্জামান রাশেদ, ইলিয়াস হোসাইন ইকবাল, নাজিম উদ্দিন, ওয়াহেদুজ্জামান ও আশরাফ উদ্দিন। আইটি উপ-কমিটির সদস্য হয়েছেন মোক্তার হোসেন সাইমন, শহিদুল হক, সাখাওয়াত হোসেন, তাইসুর হোসেন, তামিম আহমদ, আব্দুল হালিম, ও অনি চৌধুরী। সর্বসম্মতিক্রমে সভার সভাপতি এই আহবায়ক কমিটির একমাস মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

Tags :

সর্বশেষ