পবিত্র মাহে রমজানের শিক্ষা—সহমর্মিতা, ভালোবাসা ও মানবতাকে ধারণ করে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে কয়েকশো সুবিধাবঞ্চিত শিশুসহ নানা বয়সী মানুষকে এক ‘মানবিক ইফতার মাহফিল’ সম্পন্ন করেছে সামাজিক, সেবামূলক ও রাজনৈতিক প্রেশার গ্রুপ “জনতার ঐক্য”। গত (২৭ ফেব্রুয়ারি) ‘স্বর্ণলতা বিদ্যালয়ের পরিচালনায় এই কর্মসূচী বাস্তবায়িত হয়।
আয়োজকরা জানিয়েছেন, সমাজে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে এক কাতারে বসে ইফতার করেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, প্রধান সমন্বয়কারী মোঃ মোরশেদ হোসেন রবিন, সহ সমন্বয়কারী মোঃ আশরাফ উদ্দীন নয়ন, হাশমিরা হায়দার চৌধুরী।
এসময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে ইফতার ভাগ করে নেওয়ার পাশাপাশি তাদের সাথে কুশল বিনিময় করেন। তারা জানান, “রমজান আমাদের শিক্ষা দেয় ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর। সুবিধাবঞ্চিত এই মানুষদের মুখে একটু হাসি ফোটানোই আমাদের এই আয়োজনের মূল সার্থকতা। আগামীতেও ‘জনতার ঐক্য’ দেশের ও দশের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেন মোহাম্মদ রবিউল হোসেন এবং জনতার ঐক্যের সংগঠক মোঃ মোফাজ্জল হোসেন। এছাড়া, এই আয়োজনে ‘জনতার ঐক্য’র আরও অন্যান্য নেতাকর্মী ও কয়েকটি সমমনা সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি: