চট্টগ্রাম বুলেটিন

হাদির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম, নওফেলের বাড়িতে আগুন

ভারতীয় আগ্রাসানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা
নওফেলের বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। বৃহস্পতিবার রাত ১১টা থেকে নগরের দুই নম্বর গেইট এলাকা থেকে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। এসময় বিক্ষুদ্ধ ছাত্রজনতা পলাতক হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয়।

সরেজমিনে দেখা যায়, দুই নম্বর গেইটের চশমা হিলে নওফেলের বাড়িতে ভেতরে ও বাইরে আগুন জ্বলছে। বাইরে হাজার হাজার বিক্ষু্দ্ধ জনতা স্লোগান দিচ্ছেন। এছাড়াও দুই নম্বর গেইট মোড়ে কয়েক হাজার ছাত্র জনতা জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় তারা খুনী হাসিনার আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভারতের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমরা সবাই হাদি হবো, বুক চেতিয়ে লড়াই করব, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, একশান, একশান, ডাইরেক্ট একশানসহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। রাত বাড়ার সাথে সাথে নগরের দুই নম্বর গেটে জনতার ভিড় বাড়ছে।

এদিকে নগরের খুলশীতে ভারতীয় হাইকমিশনারের কার্যালয় ঘিরে জড়ো হয়েছে কয়েকশ ছাত্র জনতা। তারা সেখানে হাইকমিশন বন্ধ করার দাবিতে আন্দোলন শুরু করেছে।

Tags :

সর্বশেষ