চট্টগ্রাম বুলেটিন

হায়রে ফ্যাসিবাদী উন্নয়ন: ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

স্বৈরাচার হাসিনা তার ১৭ বছরের শাসনামলে উন্নয়নের ঢেকুর তুলতেন। এমনকি তার মন্ত্রী এমপিরাও উন্নয়নের ফেনা তুলে মানুষকে অতিষ্ট করে তুলেছিলেন। বাংলাদেশের সংগ্রামী মানুষ বাক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা হারিয়ে ২৪ এর জুলাইয়ে আন্দোলন গড়ে তুলে। এতে প্রভুর দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা৷

হাসিনা উন্নয়নের ফেনা তুললেও তার উন্নয়নের সবটাই ছিল মিথ্যা আর জোচ্চুরিতে ভরা। এবার দ্বীপ উপজেলা সন্দ্বীপের উন্নয়ন কেমন ছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে ধিক্কার জানালেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার বেলায় হোসেন। তিনি তার আইডিতে লিখেছেন,

হায়রে উন্নয়ন!
পনেরো বছর রাষ্ট্রীয় কোষাগার থেকে সন্দ্বীপে উন্নয়নের নামে ফ্যাসীবাদী সরকারের আমলে ভোটার বিহীন তথাকথিত সংসদ সদস্য কোটি কোটি টাকা লুটপাট করেছেন। মুছাপুর আজিম শাহ সড়ক বিএনপির আমলে আর,সি,সির মাধ্যমে পাকা করা হয়। দীর্ঘ সময়ে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে নাই জালিম সরকার। বর্তমানে আজিম শাহ সড়কসহ জনগুরুত্বপূর্ণ অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী বরাদ দিয়ে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, আজিম শাহ সড়কসহ অগ্রাধিকার ভিত্তিতে সন্দ্বীপের বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে।

Engr Belayet Hossain.
সাবেক যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

Tags :

সর্বশেষ