চট্টগ্রাম বুলেটিন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মানব কল্যাণে এগিয়ে আসার আহব্বান: আসলাম চৌধুরী

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মানব কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশনে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬ তম আবির্ভাব উৎসবের ধর্ম সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন। এর আগে তিনি বেলুন উড়িয়ে ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তাকে স্বাগত জানান মঠ ও মিশনের অধ্যক্ষসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা।

এসময় লায়ন আসলাম চৌধুরী বলেন, শুধু শ্রীমদ্ভগবদগীতা নয়, প্রত্যেক ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। সমাজ ও দেশকে আলোকিত করতে হলে ধর্ম সম্পর্কে জানতে হবে। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। কারণ ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়।

তিনি আরো বলেন আমাদের দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কেউ নেই আমরা বাংলাদেশী। সাংসারিক কাজের পাশাপাশি আমরা দেশের মানব কল্যাণে কাজ করে যাচ্ছি, কেউ ধর্মীয় কাজে, কেউ মানব কল্যানে, কেউ দেশ উন্নয়নে। সবই মানব কল্যাণে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে। এসময় তিনি শংকর মঠ ও মন্দিরের পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ গাইড ওয়ালসহ সকল উন্নয়নে কাজে সহযোগিতার ঘোষনা দেন।

এতে শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ বলেন, আজকের প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী আমাদের সীতাকুণ্ডের সম্পদ। তিনি একজন উচ্চ শিক্ষিত নেতা, তিনি রাজনীতির শুরু থেকেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সুনাম দেশে থেকে বিদেশে ছাড়িয়েছে। এই শংকর মঠে তিনি আগেও এসেছেন। অনেক সহযোগীতা করেছেন। আগামীতেও অনেক অনেক সহযোগীতা করে যাবেন বলে আমাদের বিশ্বাস।

 

অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন লায়ন আসলাম চৌধুরী।

Tags :

সর্বশেষ