Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন ইমরানকে হুইলচেয়ার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা কুলসুম বেগমের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ইমরানের হাতে একটি হুইলচেয়ার তুলে দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মঙ্গলবার (১০ মার্চ) মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ইমরানের ছবি ও তার চলাচলের কষ্টের বিষয়টি জানতে পারেন এমপি সাঈদ আল নোমান। পরে মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ইমরানের চলাচল সহজ করতে একটি হুইলচেয়ার উপহার দেন।

এ সময় সাঈদ আল নোমান বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। তাদের অবহেলার চোখে নয়, সমান মর্যাদা ও ভালোবাসা দিয়ে দেখতে হবে। একটি সহানুভূতিশীল সমাজই পারে সবার জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।”

এ সময় কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, নান্নু চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক আহ্বায়ক মো. তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন

Tags :

সর্বশেষ