আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সাথে মারামারিসহ একাধিক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন উত্তর গুয়াপঞ্চক এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ মিজান (৩৮), বৈরাগ ইউনিয়নের কোসাল তালুকদার বাড়ির ইমাম হোসেনের পুত্র দিদার হোসেন (২৫), চাতরী ইউনিয়নের আব্দুচ ছালাম সওদাগর বাড়ির আব্দুচ ছালামের পুত্র মোঃ সাদ্দাম (৩৪) এবং শিলালিয়া এলাকার মৃত আব্দুস সালামের পুত্র আনোয়ার মিয়া (৪৬)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বিএনপির সাথে মারামারিসহ একাধিক মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।