চট্টগ্রাম নগরীর আস- সুন্নাহ মডেল মাদ্রাসায় হেফজ বিভাগের সবদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট (বুধবার) মাদ্রাসার অডিটরিয়ামে এই সবকদান ও সবিনা খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাসউদুর রহমানের সভাপতিত্বে প্রধান ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আযহারি। এতে বিশেষ অতিথি ছিলেন উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও মাদ্রাসার উপদেষ্টা মুফতি আবুল কালাম আজাদ , চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ আলম, পূর্ব নাসিরাবাদ সমাজের সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন, নগরীর হালিশহর এইচ ব্লক জামে মসজিদের খতিব পিএইচডি গবেষক হাফেজ মাওলানা আহসানুল্লাহ।
প্রধান অতিথি প্রায় ২৪ জন শিক্ষার্থীকে সবক নতুন সবক প্রদান করেন। তিনি বলেন, আসসুন্নাহ মডেল মাদরাসার মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করে ছাত্ররা বর্তমানে হিফয ও জেনারেল সমন্বয় করে পড়ালেখা করা সম্ভব হচ্ছে। হাফেজ হওয়ার সাথে সাথে দক্ষ আলেম বানানো একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে ১২ ঘন্টায় মুখস্থ কোরআন শরীফ শোনানো ছাত্র সুলতানুর রিয়াদ নওশাদ তাঁর তেলাওয়াত পরিবেশন করেন।