চট্টগ্রাম বুলেটিন

এবার সাংবাদিককে পেশাগত কাজে বাধা দিলেন চট্টগ্রাম বন্দর জোনের ডিসি

এবার চট্টগ্রাম বন্দর জোনের ডিসি (ডেপুটি কমিশনার) মো. আমিরুল ইসলাম সাংবাদিককে ভিডিও ধারণে নিষেধ করেছেন। আর এ নিয়ে নতুন করে আবারও বিতর্কের মুখে পড়েছে নগর পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বন্দর থানাধীন ফাতেমা কনভেনশন হলে আয়োজিত বন্দর থানা ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিকরাও খবর সংগ্রহে যান। এ সময় এক সাংবাদিক অনুষ্ঠানস্থলের কার্যক্রম ভিডিও করতে চাইলে বন্দর জোনের ডিসি আমিরুল ইসলাম রূঢ ভাষায় তাকে থামিয়ে দেন। এমন আচরণে অনুষ্ঠানস্থলে মুহূর্তের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ সাংবাদিক তাৎক্ষণিক ঘটনাস্থলত্যাগ করেন৷

এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওপেন হাউজ ডে মূলত জনগণের জন্য উন্মুক্ত একটি আয়োজন। সেখানে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Tags :

সর্বশেষ