চট্টগ্রাম বুলেটিন

চবি ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি হাবিবউল্লাহ, সভাপতি পদে বহাল রনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আংশিক সেটআপ সম্পন্ন হয়েছে। এতে শাখা সভাপতি হিসেবে ইব্রাহীম হোসেন রনি অপরিবর্তিত রয়েছেন এবং নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালিদ।

গতকাল ২৪ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে এই নতুন সেটআপ ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সমাবেশে প্রধান অতিথি ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য আংশিক সেটআপ উপলক্ষে ইব্রাহীম হোসেন রনিকে সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন এবং নতুন সেক্রেটারি মনোনয়নের লক্ষ্যে উপস্থিত সদস্যদের কাছ থেকে লিখিত ও মৌখিক পরামর্শ আহ্বান করেন। পরবর্তীতে সদস্যদের দেওয়া সর্বসম্মত পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি নতুন শাখা সেক্রেটারি হিসেবে হাবিবউল্লাহ খালিদকে মনোনীত করেন।

সংগঠনের চবি শাখার কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই আংশিক সেটআপ দেওয়া হয়েছে বলে জানানো হয়। পরিশেষে দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘটে।

Tags :

সর্বশেষ