Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

আজ সিডিএ চেয়ারম্যানের সন্দ্বীপ সফর, যাচ্ছেন যেসব প্রোগ্রামে

আজ ২৬ আগস্ট (বুধবার) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সরকারি সফরে গিয়েছেন৷ সকাল নয়টায় একটি স্পীডবোটে তিনি সফরসঙ্গীদের নিয়ে নিজ জন্মভূমির উদ্দেশ্যে রওয়ানা দেন। সারাদিন বিভিন্ন মানবিক ও দলীয় কর্মকাণ্ডে যোগ দেবেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

চেয়ারম্যানের দিনব্যাপী সফরসূচি ও গন্তব্য:
• সকাল ০৯:০০ টা: কুমিরা ঘাট হতে স্পিডবোটযোগে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা (জলপথ)।
• সকাল ১০:০০ টা: গুপ্তছড়া ঘাট থেকে উপজেলা কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা (সড়কপথ)।
• সকাল ১০:৩০ টা: কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে সন্দ্বীপ ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন পরিষদ আয়োজিত ‘ঈদ-এ মিলাদুন্নবী’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
• দুপুর ১২:০০ টা: উপজেলা কমপ্লেক্স কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান।
• দুপুর ০১:০০ টা: দুপুরের খাবার ও নামাজের বিরতি।
• দুপুর ০২:০০ টা: আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
• বিকাল ০৩:০০ টা: গাছুয়াস্ত ৫১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন।
• বিকাল ০৪:০০ টা: সফর শেষে সন্দ্বীপ হতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা (সড়ক ও জলপথ)।

Tags :

সর্বশেষ