সীতাকুণ্ড পৌরসদর বাজারে নানা অনিয়মের কারণে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সীতাকুণ্ডের কলেজ রোডে এক দোকানীকে প্যাকেটের গায়ে দাম লেখা না থাকা ও খেঁজুর খরিদের চেয়ে প্রতি কেজি ২০০ টাকা অধিক লাভে বিক্রি করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আলতাফ হোসেন নামে সীতাকুণ্ডের এক ফল দোকানীকে ক্রয় রশিদ দেখাতে না পারায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাজার মনিটরিং, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধে এই অভিযান চলছে ও চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানান, বর্তমানে সীতাকুণ্ড বাজারে সবচেয়ে বেশি সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। বড় বড় পাইকারি ব্যবসা তাদের গুদাম গুলোতে তেল মজুদ করে রেখেছে।
সীতাকুণ্ডের প্রতিটি দোকানে ও গুদামে অভিযান চালালে আরো অনেক ব্যবসায়ির সিন্ডিকেটবাজি, কা্রসাজি এবং অপকর্ম ফাঁস হবে।