চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে নিন্মমুখী সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

চট্টগ্রাম শহরে কয়েক ধরণের সবজির দাম কমেছে। বিশেষ করে বাজারে বেগুন, কাঁকরোল, শিমের দাম পড়েছে। এতে স্বস্তিতে আছে নিন্ম আয়ের মানুষ। অনেকে স্বাচ্ছন্দে বাজার করছেন। মাসের শেষ দিকে দাম কমায় বিষয়টিকে সুখবর হিসেবেই দেখছেন অনেকে।

জানা গেছে, গত সপ্তাহে ছিল বেগুন ১০০ থেকে ১২০ টাকা।আর এ সপ্তাহে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল, পটল ১০০ টাকা থেকে কমে ৭০ হয়েছে। কেউ কেউ আবার ৮০ টাকাও বিক্রি করছে। তবে ঝিঙ্গা ১০০ টাকা থেকে ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এখন মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরের চকবাজার, বহদ্দারহাট ও কাজীর দেউড়ি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এ তথ্য মিলেছে।

এসময় জানা গেছে, বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১৬০ টাকা ছিল। এখন কেম হয়েছে ১২০ টাকা। শিম ১৬০ থেকে ১৭০ টাকা এবং কচুরমুখী, লাউ, মূলা কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। গাজর ১৬০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা প্রতিকেজি ১৫০ টাকা। এছাড়াও কচুশাক ৪০ টাকা, মিষ্টিকুমড়া শাক ৫০ টাকা, পুঁইশাক ৪০ টাকা ও লালশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে বাজারে রুপচান্দা মাছ বিক্রি করা হচ্ছে ৩৫০ থেকে ৭০০ টাকা, আইড় মাছ ৪০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছ হোটেলের মালিকরাই বেশি ক্রয় করছে। বাসা-বাড়ির লোকজন লইট্যা ও ফাইস্যা ১৫০ থেকে ২০০ টাকায় কিনছেন।  পোয়া ২৫০-৩০০ টাকা, শাপলা পাতা মাছ ৩৫০-৪৫০ টাকা, কোরাল ৬০০ থেকে ৯০০ টাকা, চিংড়ি (বাগদা ও গলদা) আকারভেদে ৬৫০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হয়েছে। এসব মাছ অনুষ্ঠানের ক্রয় করা হয় চট্টগ্রামের বাড়িগুলোতে। আর ছোট চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ১২০০ টাকা দরে। রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ছোট আকারের ৪০০ টাকা, মাঝারি সাইজের ৫০০ থেকে ৬০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, পুঁটি ২০০ থেকে ২৫০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা, নাইলোটিকা ২২০ থেকে ২৮০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং পাঙ্গাস, সিলভার কার্প মিলছে ২৫০ থেকে ২৮০ টাকায়।

কিন্তু বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় ৫০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ১৭৫ টাকা দরে।

 

 

Tags :

সর্বশেষ