চট্টগ্রাম বুলেটিন

মনে রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি, বিজয়ই আমাদের লক্ষ্য: সরোয়ার

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসাইন রুবেল জানিয়েছেন নেতাকর্মীদের মনে রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি৷ তিনি উত্তর জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে। এ সংক্রান্ত তার ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো৷

 

দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত ঐক্যই আমাদের শক্তি, বিজয়ই আমাদের লক্ষ্য

সকল মতপার্থক্য ও ভিন্নমত ভুলে গিয়ে আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
আমাদের একটাই লক্ষ্য — তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

যারা ভাবছেন, “আমার পছন্দের প্রার্থী যেহেতু মনোনয়ন পাননি, তাই আমি কাজ করব না”
তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিগত ১৭ বছরের নির্যাতন, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভুলে যাওয়া আমাদের উচিত নয়।
মনে রাখতে হবে “ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়”।
আপনি যেকোনো নেতার অনুসারী হতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু দল যখন প্রার্থী ঘোষণা করেছে, তখন আর গ্রুপিং বা বিভাজনের কোনো স্থান নেই।

একইসাথে প্রার্থীদের প্রতি অনুরোধ—
অন্য নেতাদের অনুসারীদের আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে কাছে টেনে নিন। আর খেয়াল রাখবেন, আপনার কোনো অনুসারী যেন অন্য নেতার অনুসারীদের প্রতি স্লেজিং বা কটূক্তি না করে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বিনীত অনুরোধ,
আপনারা আন্তরিকভাবে প্রার্থীর পক্ষে মাঠে কাজ করুন।

ঐক্যবদ্ধ ছাত্রদলই পারে আগামী দিনের বিজয়ের ইতিহাস লিখতে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী হোক ঐক্যের প্রতীক ও বিজয়ের সৈনিক।🌾

Tags :

সর্বশেষ