চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির মধ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন আবুতোরাব জগন্নাথধামের সভাপতি বিনয় ভূষণ বনিক। এতে পরিচালনায় ছিলেন ১১ নম্বর মঘাদিয়া পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক মাধব বনিক। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন শাখার সদস্য মিঠু নাথ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমীন বলেন, “শারদীয় দূর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে হবে। মিরসরাইয়ের সৌহার্দ্য ও সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর বলেন—“দূর্গাপূজা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার মধ্য দিয়ে প্রকৃত উৎসবের আনন্দ উপভোগ করা সম্ভব। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সামাজিক ও ধর্মীয় উৎসবে আমরা সবাই এক পরিবার। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।

 

Tags :

সর্বশেষ