চট্টগ্রাম বুলেটিন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই: উত্তর জেলা আমীর

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন, ৫ আগস্টের গণবিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে কাজের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন একদিকে নিজেদের যোগ্যতাকে বাড়াতে হবে অন্যদিকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জামায়াতের কর্মীদের বায়াত গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে নিজেদেরকে সোপর্দ করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) সন্দ্বীপ উপজেলা জামায়াত আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উত্তর জেলা জামায়াতের আমীর আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন সংগ্রামে জামায়াত দেশপ্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। জামায়াতে ইসলামী সমাজে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।

 

সন্দ্বীপ উপজেলা আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, সন্দ্বীপ উপজেলা সহ সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ প্রমুখ।

কর্মী বৈঠকে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা তরবিয়ত সেক্রেটারি আব্দুল কুদ্দুস।

Tags :

সর্বশেষ