চট্টগ্রাম বুলেটিন প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় জাতীয় পার্টির পৌরসভার নেতা ও আওয়ামী ডামি নির্বাচনের মেয়র প্রার্থী, স্বৈরাচারের দোসর ফসিউল আলমের বিরুদ্ধে সরকারি রাস্তা দখলের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাত নয়টায় ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত নয়টায় হঠাৎ করে সরকারি রাস্তার ওয়াল জোরপূর্বক ভেঙে ফেলে ফসিউল আলম। এসময় স্থানীয়রা বাঁধা দিলে তিনি গালিগালাজ করেন। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে স্বৈরাচারের দোসর ফসিউল আলম পালিয়ে যান। ভুক্তভোগী জামায়াত নেতা মো. খোরশেদ আলম জানান, আমার এলাকায় সরকারি রাস্তার কাজ চলতেছিল। ফসিউল আলম জায়গা পাবে বলে অহেতুক কাজে বাঁধা দেয়। তখন আমি এলাকার জনগণের পক্ষে কথা বলি। গতকাল রাত সাড়ে নয়টায় নেশাগ্রস্ত অবস্থায় জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর দলের নেতা ফসিউল আলম সরকারি রাস্তার গাইডওয়াল ভেঙে ফেলে। এসময় আমি ও আমার ভাতিজা ইফতেখার হোসনে বাধা দিলে তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করে। এতে আমার ভাতিজা আহত হয়।
তিনি আরও জানান, ফসিউল আলম বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী। সবকটি নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনকে বৈধতা দিতো। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অন্যতম হোতা ফসি। তার বিরুদ্ধে মদ পান করে এলাকায় তাণ্ডব চালানো, নারীর সাথে যৌন হয়রানির করার অভিযোগ ওঠে। ২০১৮ সালে ফসি তার বাড়ির এক নারী ভাড়াটিয়ার সাথে অবৈধ সম্পর্ক করার প্রস্তাব দেয়। পরে ওই নারী ঘর ছেড়ৈ চলে যায়। স্থানীয় জামায়াত ও বিএনপি কর্মীদের মতে, ফসিউল আলম এখনও আগের মতো দাপট দেখাচ্ছেন এলাকায়। তার সাথে সব আওয়ামী লীগের এখনও যোগাযোগ আছে। কোথায় কি হচ্ছে এসব জানানোই তার কাজ। তাকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের বড় বড় নেতার অবস্থান জানা যাবে।
এ বিষয়ে ফসিউল আলমের আলমের বক্তব্য পাওয়া যায়নি।