নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নুনাছরা তাওহীদ পাঠাগারের উদ্যোগে রক্তের পরীক্ষা নির্ণয় ও খ্যালাসেমিয়া সচেতনতাসহ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০জুন) দিনব্যাপি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করে রক্তের সন্ধানে সীতাকুণ্ড ও সিটিজি ব্লাড ব্যাংক নামে আরো দুটি সংগঠন।
নুন্নাহরা তাওহীদ পাঠাগারের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও নুনাছরা তাওহীদ পাঠাগারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন নুনাছরা তাওহীদ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, রাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড পৌরসভার সভাপতি হাফেজ আলী আকবর, পৌরসভা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি গিয়াস উদ্দিন পারভেজ, নুনাছরা তাওহিদ প্রাঠাগারের প্রবাসী কল্যাণ সম্পাদক মাজাহারুল ইসলাম, নুনাছরা তাওহীদ পাঠাগারের উপদেষ্টা নুর মোস্তফা হেলালী প্রমুখ।
প্রধান অতিথি মো. তাহের তার বক্তব্য বল্লেন, প্রত্যেক ব্যক্তি তার নিজের রক্তের গ্রুপ জানা অতি গুরুত্বপূর্ন। রক্তের গ্রুপ জানা থাকলে কোন মুমূর্ষু বাক্তির বিপদে রক্ত দানে এগিয়ে আসতে পারবেন।
প্রধান অতিথি মো. তাহের তার বক্তব্য বলেন, প্রত্যেক ব্যক্তি তার নিজের রক্তের গ্রুপ জানা অতি গুরুত্বপূর্ন। রক্তের গ্রুপ জানা থাকলে কোন মুমুর্ষু ব্যক্তির বিপদে রক্ত দানে এগিয়ে আসতে পারবেন। তিনি আরো বলেন, রক্ত দিলে রক্ত কমে না। বরং এটি মানব দেহের জন্য ভালো। পরে প্রধান অতিথি ফিতা কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং নিজের রক্তের গ্রুপ পরিক্ষা করে গ্রুপ জেনে নেন।