চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সাথে আসলাম চৌধুরীর মতবিনিময়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন।

কনফারেন্স বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারেটায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার ও সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্দ সোলাইমানসহ অন্যান্য দপ্তর প্রধানগণ। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানরা হাসিনা সরকারের পতনের পর সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে অবহিত করেন।

এসময় আসলাম চৌধুরী তাঁর বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও সীতাকুণ্ডে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সীতাকুণ্ডবাসীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সীতাকুণ্ডে সব ধর্মের মানুষের মাঝে একটি হৃদয়ের সম্পর্ক রয়েছে। দেশের এই উদ্ভুত পরিস্থিতিতেও সেই সম্পর্কে ফাটল ধরেনি এবং ধরবেও না। এখানকার মুসলমানেরা বরাবরের মতই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পাহারাদারের ভূমিকা পালন করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে আমি একান্তে মতবিনিময় করব। তাদের কর্মকাণ্ডকে আরও শৃঙ্খলাপূর্ণ করতে সার্বিক সহযোগিতা করব। সেইসাথে ছাত্র-শিক্ষকদের মাঝে যেন কোন দূরত্ব না থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা নাজমুন নাহার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমলকদর ও সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন প্রমুখ।

Tags :

সর্বশেষ