সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী সীতাকুণ্ড পৌরসভা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে দক্ষিণ ইদিলপুরের মল্লিক বাড়ী ও আমিরাবাদের যাদব মাষ্টার বাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, ইসলাম এমন একটি ধর্ম তা সকল ধর্মের প্রতি সমান অধিকার রাখে। তাই যেকোন ধরনের সমস্যায় পড়লে আমাকে জানাবেন। আমরা সহযোগিতা করব। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব কাঁকন চন্দ্র দাস, সৃজন দাস, বাবুল দাস, নবজাগরণ সনাতন সংঘের উপদেষ্টা দেবাশীষ ভট্টাচার্য্য, সিনিয়র সভাপতি দিলীপ দাস, সভাপতি ঝুলন দাস, সাধারণ সম্পাদক সুপিত দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আলাউদ্দিন সোহেল, জামায়াত নেতা আবুল আযাদ, ওয়ার্ড জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক রুবেল আনসারী, প্রচার সম্পাদক আবু সাঈদ, জামায়াত কর্মী জাসেদ, দিদারসহ অন্যান্য নেতাকর্মীরা।